মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

যশোর অভয়নগরে একটি বেসরকারি হাসপাতাল (আল-মদিনা হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক কমপ্লেক্সে ) এক নবজাতকের মৃত্যুর ঘটনায় তিনি সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩সেপ্টেম্বর) এই তদন্ত কমিটি গঠন করার কথা শিকার করেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো.ওয়াহিদুজ্জামান।

নবজাতকের মুত্যৃর ঘঁনা তদন্তের জন্য জুনিয়ার কনসালর্টেট (শিশু) ডা: জসীম উদ্দীন কে সভাপতি করে মেডিকেল অফিসার ডা: খন্দকার মামুন অর রশিদ ও জুনিয়ার কনসালটেন্ট (এ্যানেস:) ডা: মো. দিদার-এ ইলাহী ইমু কে তদন্ত কমিটির সদস্য কারা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ০৭(সাত) কর্ম দিবস এর মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এব্যাপারে আল-মদিনা হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক কমপ্লেক্সের মালিক নাজমুল হুদা বলেন, আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন। রোগীর পরিবার আমার পূর্ব পরিচিত। আমি রোগীর পরিবার কে বলেছিলাম রোগীর অবস্থা ভালো না আপনারা অন্য কোখাও নিয়ে যান। কিন্তু তারা আমার হাসপাতালে রোগীর চিকিৎসা করাবেন বলে জানান। আমি রোগীর চিকিৎসা করতে কোন গাফিলতি করি নাই।

এ বিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো.ওয়াহিদুজ্জামান বলেন, গত ২ সেপ্টেম্বর দুপুরে মৃত্য নবজাতকের পরিবারের পক্ষ থেকে জেসমিন খাতুন নামে এক জন একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয় ভুল চিকিৎসা সহ অবহেলার কারনে তাদের একটি নবজাতক পুত্র সন্তানের মৃতু হয়। সে অভিযোগের বিষয়ে সুষ্ঠ তদন্ত করার জন্য একটি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবং এ কমিটিকে আগামী ০৭(সাত) কর্ম দিবস এর মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদরন্ত পরেই বলা যাবে মৃত্যুর সঠিক কারন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।