মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

লামা সাংবাদিক ইউনিটির জরুরী সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
সাংবাদিকদের প্রাণ প্রিয় সংগঠন লামা সাংবাদিক ইউনিটির উদ্যােগে সার্বিক বিষয় নিয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় একটি রেস্টুরেন্টে লামা সাংবাদিক ইউনিটির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মোঃ নাজমুল হুদার (দৈনিক সোনালী কন্ঠ, মাতামুহুরী পত্রিকা) সভাপতিত্বে এতে অংশ নেন বর্ণিত কমিটির সহ সভাপতি মোঃ জমির উদ্দীন (দৈনিক বাংলাদেশ সমাচার) অর্থ সম্পাদক সনজিত রক্ষিত (দৈনিক সময়ের কণ্ঠ) ,দপ্তর সম্পাদক আব্দুল বারেক (সাপ্তাহিক ইংগিত) প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রফিকুল ইসলাম লিটন (দৈনিক গণমানুষের আওয়াজ) সি.কার্যকরী সদস্য মোঃ মিজানুর রহমান রুবেল (অগ্রযাত্রা পত্রিকা), মানিক বড়ুয়া (দৈনিক মাতৃভূমির খবর) মোঃ ইলিয়াজ পারভেজ (মাতামুহুরীনিউজ২৪. লাইভ), মানবাধিকার কর্মী ও সাংবাদিক মেহেরাজ উদ্দীন মিন্টু প্রমূখ।
এতে সভার মতামতের ভিত্তিতে কিছু লিখিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। সেক্ষেত্রে সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ সুমন স্বেচ্ছায় পদত্যাগ এর প্রেক্ষিতে নতুন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হিসেবে মোঃ মিজানুর রহমানকে  দায়িত্ব দেওয়া হয়। দুই (২) জন সদস্য সংগঠন বিরোধী কার্যকলাপের অপরাধে কমিটি থেকে সকল প্রকার সদস্য পদ বাতিল ও একজনের সদস্য পদ স্থগিত করা হয়েছে। পাশাপাশি দুইজন সদস্য নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়।
প্রসংগত,গত ১৪.১১.২০২৩ ইং,এ লামা সাংবাদিক ইউনিটির দ্বিবার্ষিক নির্বাচনে ১২ (বার) সদস্য বিশিষ্ট কমিটির গঠন করা হয়েছিল। সে সময় হতে এখনও কমিটির সার্বিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
এ বিষয়ে লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল হুদা জানান, দেশ ও জাতির কল্যাণে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ২০১৮ সালে কিছু উচ্চ শিক্ষিত তরুণ ও প্রবীণ এর সমন্বয়ে প্রতিষ্ঠা হয়ে সংগঠনটি এখন চলমান। পাশাপাশি এ সংগঠন নাম ভাঙ্গিয়ে কে বা কারা কোন অপকর্ম করলে এর দায়ভার আমরা নিব না। এতে ভাল কাজে সভার সহায়তা কামনা করছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।