মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

নবাবগঞ্জে প্রতিবন্ধী ও প্রবীণদের অধিকার বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
দিনাজপুরের নবাবগঞ্জে প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিদের অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বে-সরকারী উন্নয়ন সংস্থা কারিতাস’র আয়োজনে কুশদহ প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন সংস্থার সভাপতি মতলুবুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা শিক্ষা অফিসার মাছুমা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, কারিতাস দিনাজপুর অঞ্চলের জুনিয়র প্রোগ্রাম অফিসার বিনয় কুজুর, এনিমেটর আসুন্তা হেম্ব্রম, স্বেচ্ছাসেবক অঞ্জলী হাঁসদা. সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। সভা শেষে ১০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। সভায় প্রতিবন্ধী, প্রবীণ, সুধিজন ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।