মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

মোহাম্মদ আব্দুল মছব্বির-এর মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে- সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট জেলা বার এসোসিয়েশনের সদস্য এডভোকেট সাইদুল ইসলাম লস্কর-এর পিতা গোলাপগঞ্জ উপজেলার গোয়াসপুর এলাকার সাদা মনের মানুষখ্যাত আলহাজ্জ মোহাম্মদ আব্দুল মছব্বির লস্কর স্বরণে পবিত্র কোরআন খতম, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মরহুমের নিজ বাড়ি ইসলাম হাউজে শনিবার (৩১ আগস্ট) বিকাল দুই ঘটিকার সময় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে মরহুমের জীবন ও কর্ম নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন মরহুমের সন্তান হাফিজ মাওলানা হাফিজুল ইসলাম লস্কর।

কোরআন তেলাওয়াত, দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা , সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ সামছুল হক, সিনিয়র এডভোকেট শামীম সিদ্দিকী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দিলু, সিনিয়র এডভোকেট কবির আহমদ বাবর, এডভোকেট অশোক কুমার দেব (লিটন), এডভোকেট মোহাম্মদ নাজমুল হুদা, এডভোকেট আব্দুল খালিক, মাওলানা আব্দুল কুদ্দুস, খসরুজ্জামান খসরু, সিবজুর রহমান লস্কর, আলিম উদ্দিন, রুবেল আহমদ (ফ্রান্স প্রবাসী।

শুক্রবার (৩০ আগস্ট) বাদ সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত পবিত্র কোরআন মাজীদ তেলাওয়াত করা হয়। এসময় উপস্থিত ছিলেন হযরত মাওলানা আব্দুস সালাম দা.বা., গোয়াসপুর জামে মসজিদের ইমাম ক্বারী মাওলানা জামিল হুসাইন, মাওলানা শাহিন আহমদ, মাওলানা নাজিম উদ্দীন লস্কর, হাফিজ খছরুজ্জামান এমাদ, তাজ উদ্দিন, ফজিবুর রহমান লস্কর, মতি মিয়া, বাবর আহমদ, মাহিন উদ্দিন, তেলাওয়াত শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন হযরত মাওলানা আব্দুস সালাম (দা. বা.)।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।