মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে দৈনিক মজলুমের কন্ঠের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় দৈনিক মজলুমের কন্ঠের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার সকালে নাগরপুর প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দৈনিক মজলুমের কন্ঠের নাগরপুর উপজেলা প্রতিনিধি মো. এরশাদ মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, মীর সোহেল, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী মনছুর, নাগরপুর থানার তদন্ত অফিসার হাসান জাহিদ, কৃষকদলের সাধারন সম্পাদক মো. জাহিদ, ছাত্রদলের আহবায়ক মো. মীর খালেদ মাহবুর রাসেল, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম মনির প্রমুখ।
আলোচনা সভা শেষে দৈনিক মজলুমের কন্ঠের ৩০ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়। এ সময় নাগরপুর প্রেসক্লাবে কর্মরত সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।