মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগে পদত্যাগ দাবি বৈষম্য বিরোধী ছাত্রদের 

প্রকাশিত হয়েছে- রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের তোপের মুখে বিভিন্ন  দুর্নীতি অভিযোগে মানিকগঞ্জের  দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডাঃ শাহ আলম সিদ্দিকী কর্মস্থলে দীর্ঘদিন যাবত অনুপস্থিত। রবিবার (১ সেপ্টেম্বর) দৌলতপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে অবস্থান ন্যায় বৈষম্য বিরোধী ছাত্ররা ডাক্তারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতাল কর্মরত জুনিঃ কনঃ(ইএনটি) ডাঃ মুহাঃ ইফতেখারুল ইসলাম ও সহকারী সার্জন ডাঃ ফেরদৌস মাহমুদ খান।হাসপাতাল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী , দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ আলম সিদ্দিকী ২৩ ফেব্রুয়ারি ২০২২ সালে এ হাসপাতালে যোগদান করেন। সে থেকেই তার বিরুদ্ধে ভুয়া-বিল ভাউচারের মাধ্যমে সরকারি  টাকা আত্মসাত, ছদ্মনামে হাসপাতালের ঠিকাদারি কাজসহ নানা দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।  এ সময় ছাত্রদের তোপের মুখে পরেন হাসপাতালে কর্মরত জুনিঃ কনঃ(ইএনটি) ডাঃ মুহাঃ ইফতেখারুল ইসলাম ও সহকারী সার্জন ডাঃ ফেরদৌস রহমান খান।অবস্থার বেগতি বুঝতে পেরে, সিভিল সার্জন ডা. মকছেদুল মোমিন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শাহ আলম সিদ্দিকীকে ফোন করেন কর্মরত দুই ডাক্তার। এসময় বিভিন্ন অনিয়মের কথা তারা স্বীকার করেন। এসময় বৈষম্য বিরোধী ছাত্ররা ডাক্তার শাহ আলম সিদ্দিকীর পদত্যাগ দাবি করেন।হাসপাতাল কর্মরত জুনিঃ কনঃ(ইএনটি) ডাঃ মুহাঃ ইফতেখারুল ইসলাম বলেন- উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শাহ আলম সিদ্দিকী স্যার এক মাসের ছুটিতে আছেন। কিন্তু কর্মরত ডাক্তার ছুটির কোন নথিপত্র দেখাতে পারেননি। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মো. শাকিল বলেন- স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শাহ আলম সিদ্দিকী যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়মে জড়িত। স্থানীয় কিছু প্রভাবশালী লোকের সহযোগিতায় এ কাজগুলো করে থাকেন তিনি। তিনি নিজেকে আওয়ামীলীগ ডাক্তারদের সমিতির সাধারণ সম্পাদক দাবি করেন। এমময় বৈষম্য বিরোধী ছাত্ররা তার পদত্যাগ ও শাস্তি দাবি করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।