মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

সলঙ্গায় শিক্ষকের অপসারন দাবীতে সড়ক অবরোধ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও শিক্ষিকা রহিমার অপসারন দাবীতে সহস্রাধীক শিক্ষার্থী-জনতা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় রামার চর-ঘুড়কা আঞ্চলিক রাস্তার সলঙ্গা ডিগ্রী কলেজ চৌরাস্তা মোড় অবরোধ করেছে তারা।পরে অভিযুক্ত শিক্ষকদ্বয়ের অপসারন দাবীতে বিক্ষোভ মিছিলে কুরুচীপুর্ণ শ্লোগান দিয়ে সলঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এ ছাড়াও নারী লোভী প্রধান শিক্ষক শহিদুল ও দু:শ্চরিত্রা শিক্ষিকা রহিমার পরকীয়া, অনৈতিকতা ও অপসারনের লিফলেটও বিতরন করা হয়।সলঙ্গা বাজারের বড় ব্যবসায়ী,প্রধান শিক্ষক শহিদুল কালো টাকার দাপটে সংশ্লিষ্টদের ম্যানেজ করে নির্লজ্জভাবে ক্ষমতাকে আঁকড়ে ধরে রেখেছে বলেও অভিযোগ উঠেছে।এ বিষয়ে সপ্তাহব্যাপী বিক্ষোভ মিছিল,আলোচনা সভা,ক্লাশ বর্জন, অবরোধ,লিখিত অভিযোগসহ বিভিন্ন কর্মসুচী চলমান থাকায় প্রাচীনতম এ বিদ্যাপিঠে শিক্ষার পরিবেশ,পাঠদান ও ভাবমুর্তি নষ্ট হচ্ছে।তাদের ২ জনের কারনে অন্যান্য শিক্ষকদেরও সমাজে দাঁড়াতে প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে।
অনিয়ম,দুর্নীতি,অর্থ আত্মসাৎ,ক্লাশ ফাঁকি,পরকীয়াসহ নানাবিধ দুর্নীতির সাথে শহিদুল-রহিমার অনৈকতার বিচার ও তদন্ত চেয়ে সংশ্লিষ্ট দফতরে লিখিত অভিযোগ করলেও রহস্যজনক কারনে সুষ্ঠ তদন্তে কালক্ষেপন হচ্ছে বলে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা প্রশ্ন তুলেছেন।
এ বিষয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান জানান,৫ কর্ম দিবসের মধ্যে ভ্যাটেনারি সার্জনকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।আশা করি সোমবার সরেজমিনে গিয়ে তিনি তদন্ত করবেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।