মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক অনাড়ম্বরভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নাগরপুর উপজেলা বিএনপি অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। রবিবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা দলীয় কার্যালয়ে বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, সহ সভাপতি আহাম্মদ আলী রানা ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি সহ সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে দিনের প্রথমে পতাকা উত্তেলিত হয় এবং বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও তার আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং তারেক রহমানের সুস্থতা কামনা সহ সম্প্রতি বন্যায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা এবং ছাত্র-জনতার আন্দোলনে শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।