মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে জামায়াতে ইসলামীর প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

নওগাঁর রাণীনগরে জামায়াতে ইসলামীর প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাণীনগর উপজেলা শাখার আয়োজনে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা জামায়াতের আমির মোস্তফা ইবনে আব্বাসের সভাপতিত্বে ও সেক্রেটারি সামিনুর ইসলাম শামীমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও কেন্দ্রীয় জামায়াতের সূরা সদস্য অ্যাড. আ স ম আবু সায়েম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী দিনে জামায়াতে ইসলামীকে এগিয়ে নিতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। বর্তমান সার্বিক পরিস্থিতিকে অত্যন্ত ধৈর্যের সাথে মোকাবেলা করার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সাবেক সভাপতি নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন সহ উপজেলার ৮টি ইউনিয়ন জামায়াতের সভাপতি, সেক্রেটারি ও ওয়ার্ড সভাপতি সেক্রেটারি বৃন্দ। সমাবেশ শেষে ছাত্র আন্দোলনে শহীদ সহ দেশের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।