মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগ প্রমানিত ! মাউশি কর্তৃক কারণ দর্শানো নোটিশ

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলাধীন রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী’র বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পৃথক পৃথকভাবে দায়ের করেছিলেন ওই বিদ্যালয়ের বরখাস্তকৃত সহকারী মৌলভী শিক্ষক মোঃ মোস্তফা কামাল ও অভিভাবকদের পক্ষ থেকে জনৈক অলি নামের এক ব্যক্তি। অভিযোগ পত্রটি আমলে নিয়ে গত ২৯ ফেব্রুয়ারি সরেজমিনে তদন্তে আসেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ,ঢাকা’র অতিরিক্ত দায়িত্ব আইন শাখার অফিসার ইনচার্জ ( কমার্শিয়াল সেল) ও তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ ছিদ্দিকুর রহমান। তদন্তের সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবীর মোঃ কামরুল হাসান, ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুব আলম প্রধান সহ সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক আয়ুব আলী সহ সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ, অভিযোগকারী মোস্তফা কামাল,জনপ্রতিনিধি সহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। তদন্তকারী কর্মকর্তা উভয়ের বক্তব্য শুনেন এবং উপস্থিত সবার কাছ থেকে পৃথক পৃথকভাবে লিখিত বক্তব্য গ্রহণ করেন। শেষে উভয় পক্ষকে প্রমাণ পত্র দাখিলের নির্দেশ দেন ওই কর্মকর্তা।

প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী কাগজ পত্র দিয়ে নিজেকে নির্দোষ প্রমান করতে না পারায় ,অভিযোগের বিষয়ে তদন্ত কাজে তদন্ত কর্মকর্তাকে সহযোগিতা না করা, বিদ্যালয়ের আম বাগান প্রধান শিক্ষকের সহযোগিতায় বিদ্যালয়ের সভাপতি ভোগ করেন, সিনিয়র শিক্ষক (মৌলভী) মোঃ মোস্তফা কামালের বরখাস্ত বিধি সম্মত না হওয়া, বিদ্যালয়ের ২০২২ সালে ছাত্রীদের নিকট সেশন চার্জ, প্রাক নির্বাচনী পরীক্ষার ফি ও প্রশংসা পত্র সরবরাহের মাধ্যমে ৩,১৪,৩২৮/- টাকার হিসাব না পাওয়া, বিদ্যালয় প্রাঙ্গনে সততা স্টোর চালু করা সহ বিভিন্ন অভিযোগ প্রমানিত হওয়ায় প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী’র বিরুদ্ধে কেন বিধি মোতাবেক বেতন ভাতা বন্ধ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তা পত্র প্রাপ্তির ১০ কর্ম দিবসের মধ্যে জবাব চেয়ে (সূত্র : মাউশি (তদন্ত কর্মকর্তা) এর স্মরক নং : ৩৭.০২.০০০০.১১১.৩৩.১১৯.১৭(অংশ) ৫৪৮. তারিখ : ০৯/০৭/২০২৪ খ্রি:) নির্দেশক্রমে মাউশি’র শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান স্বাক্ষরিত স্মারক নং : ৪জি/৩১৪৯.ম/১৩.১৩৩৩, তারিখ : ১৩/০৮/২০২৪ খ্রি. কারণ দর্শানো পত্র দিয়েছেন রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলীকে। এ বিষয়ে বিদ্যালয়ে জানতে গেলে, নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মচারী বলেন, হেড স্যার প্রায় দুই মাস ধরে স্কুলে আসেন না। কারণ হিসেবে জানতে চাইলে বলেন, হেড স্যার অসুস্থ্য।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।