মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে এসএসসি’ ৯০ব্যাচ এর নৌ ভ্রমণ 

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
‘ আলোকিত হও আলোকিত করো এই স্লোগানে’ টাঙ্গাইলের নাগরপুর এসএসসি’ ৯০ ব্যাচ এর আয়োজনে বার্ষিক নৌ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। এবারের নৌ ভ্রমণ ভিন্ন আঙ্গিকে সাজানো হয়।
শুক্রবার (৩০ আগস্ট) সকাল হতে দিনব্যাপী এ নৌ ভ্রমণের গন্তব্যস্থল সিরাজগঞ্জের চায়না বাধ কেন্দ্র থাকলেও বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বন্যা পরিস্থিতি অবনতির কারণে সফর সংক্ষিপ্ত করা হয়। রেজিস্ট্রেশন কৃত বন্ধুদের নিয়ে নিহত ছাত্র, জনতা ও আহতদের রূহের মাগফেরাত ও নিহত পরিবার এবং বন্যার্তদের সহযোগিতা পূর্বক ফান্ড কালেকশন সহ সকলের জন্য দোয়া কামনা করা হয়।
আবদুস সালাম এর সভাপতিত্ব ও নজরুল ইসলাম খান এর সঞ্চালনায় বন্ধুদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষক মো. শওকত আলী, সমাজসেবক খন্দকার ওয়াহিদ মুরাদ, মো. মুক্তার আলী, সাংবাদিক মো. আমজাদ হোসেন রতন, সাংবাদিক আব্দুর রহিম, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, আ. হামিদসহ সহ অধ্যাপক, প্রভাষক, প্রধান শিক্ষক, অ্যাডভোকেট, ব্যাংকার, সরকারি কর্মকর্তা, বিভিন্ন কোম্পানির কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ীসহ মোট ৬০ জন বন্ধুর উপস্থিতি ঘটে।
নৌ ভ্রমণে বন্ধুদের পাশাপাশি ৬ জন বান্ধবীর আগমনে নৌ ভ্রমণের আনন্দ একটু হলেও বাড়িয়ে তুলে। মধ্যাহ্ন ভোজের পর নৌকায় বন্ধু এবং বান্ধবীদের মাঝে ভিন্ন ভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।