মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

টাংগাইলে জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর ও সভাপতি সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
১৫ বছর পর প্রকাশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল জেলা শাখার উদ্যোগে ইউনিয়ন আমীর ও সভাপতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে টাংগাইল শহরের একটি হল রুমে বেশ জাকজমক ভাবে ইউনিয়ন আমীর ও সভাপতি সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে স্বতঃস্ফূর্তভাবে শত শত নেতাকর্মীরা বাধাহীন ভাবে এই  সম্মেলনে যোগদান করেন। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মো. ইজ্জতউল্লাহ।
জেলা আমীর আহসান হাবীব মাসুদ এর সভাপতিত্ব ও জেলা সেক্রেটারী হুমায়ূন কবীর এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যক্ষ মাও.মো.দেলোয়ার হোসেন,জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুল রাজ্জাক।
এসময় উপস্থিত ছিলেন জেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার,জেলা শ্রমিক কল্যান ফেডারেশন এ-র সেক্রেটারি এ্যাডভোকেট সরকার কবীর উদ্দীন,টাংগাইল শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী,সাবেক জেলা শিবির সভাপতি আব্দুল্লাহ আল মামুন,জেলা জামায়াত সহকারি সেক্রেটারী হোসনি মোহাম্মদ বাবুল,তালিমুল কুরআন ফাউন্ডেশন টাংগাইল জেলা সভাপতি ড.আতিউর রহমানসহ টাংগাইল জেলার সকল উপজেলা শাখার আমীর ও সেক্রেটারিবৃন্দ।
উল্লেখ্য-টাংগাইল জেলা জামায়াতে ইসলামীর অধিভুক্ত উপজেলা ও পৌর শাখার সকল ইউনিয়ন আমীর ও সভাপতিগণ এ সম্মেলনে উপস্হিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।