মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

বিএনপি কখনও সংঘাতের রাজনীতি করে না-ব্যারিষ্টার নওশাদ জমির

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

বিএনপি কখনো সংঘাতের রাজনীতি করে না। ছাত্র- জনতার দ্বিতীয় স্বাধীনতাকে জীবন দিয়ে রক্ষা করতে হবে। পঞ্চগড়ের আটোয়ারীতে শান্তি ও সম্পীতি সমাবেশে বিএনপি’র কেন্দ্রিয় নেতা ,কেন্দ্রিয় বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার মুহম্মদ নওশাদ জমির এসব কথা বলেন। তিনি বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৫ বছর ধরে জনগণকে কোনঠাসা করে রেখেছিল। তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। বাংলাদেশের জনগণ স্বাধীন দেশে স্বাধীন হিসেবে মুক্ত হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়ীক সম্প্রীতি রক্ষা করে দেশকে নতুনভাবে গঠন করার এখনই সঠিক সময়। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে ও সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির সমাজ গড়তে সকলকে এগিয়ে আসার আহবান জানান এই নেতা। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সৈরাচারের পতন হয়েছে, দীর্ঘ ১৫ বছর বাংলাদেশকে শাসন করেছে, জনগণকে কষ্ট দিয়েছে। এখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, তার সাথে এখন জনগণ নেই। তিনি বলেন, ৫ আগস্টের আগে বিগত ১৫ বছর সারা বাংলাদেশ আতংকের মধ্যে ছিল। এই আতঙ্কের মধ্য থেকে আমাদের দামাল ছেলেরা শহীদ আবু সাঈদ থেকে শুরু করে শহীদ মুগ্ধ এবং আরও যারা শহীদ হয়েছেন হাজার হাজার ছাত্র-জনতাকে স্মরণ করে বলছি, তারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে পাল্টে দিয়েছে। তারা আমাদের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। এই স্বাধীনতা রক্ষা করার দায়ীত্ব সবার। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু, বৌদ্ধ,খৃষ্টান ঐক্য ফ্রন্ট, আটোয়ারী উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার ( ২৯ আগস্ট) সন্ধার আগে আটোয়ারী মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ হলরুমে শান্তি ও সম্প্রীতি শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ মতবিনিময় সভায় জাতীয়তাবাদী হিন্দু, বৌদ্ধ,খৃষ্টান ঐক্য ফ্েরন্টর সভাপতি হরেন্দ্র নাথ ঘোষ (অলেন) এর সভাপতিত্বে এবং হিরু রঞ্জন ঘোষের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন অ্যাডভোকেট রাজেশ রায়, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মনোজ রায় হিরু, শিক্ষক তারা মোহন বর্মন প্রমুখ। একই দিনে সন্ধার পরে উপজেলা বিএনপি’র আয়োজনে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঐক্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি’র আহবায়ক এ.জেড.এম বজলুর রহমান জাহেদ এর সভাপতিত্বে এবং আক্তরুজ্জামান আতা’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রিয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার মুহম্মদ নওশাদ জমির। আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে দেশের স্বাধীনতা রক্ষায় ঔক্য ও সম্প্রীতির উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহবায়ক এম.এ মজিদ, অ্যাডভোকেট আদম সূফি, সাবেক সংসদ সদস্য রীনা পারভীন, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব কুদরত- ই- খুদা, সদস্য ও মির্জাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, আব্দুল্যাহেল বাকী, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল, জহিরুল ইসলাম,বদিউজ্জামান (মানিক) প্রমুখ। সভায় জেলা বিএনপি’র নেতৃবৃন্দ সহ আটোয়ারী উপজেলার ৬ ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি),অংগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।