মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে নামজারি বাতিলের আবেদন করে মিলছে না প্রতিকার: হয়রানির শিকার ভুক্তভোগী

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

নওগাঁর রাণীনগরে খারিজ (নামজারী) বাতিলের আবেদন করে মিলছে না কোন প্রতিকার। প্রতিকার চেয়ে ভুক্তভোগী ঘুরছেন দ্বারে দ্বারে, ধরনা দিচ্ছেন উপজেলা ভূমি অফিস সহ বিভিন্ন দপ্তরে।
রাণীনগর উপজেলার গোনা গ্রামের ভুক্তভোগী মো. মজিদ রাজ ও মো. মিলন আলী রাজরে অভিযোগ, দায়িত্বরত ভূমি কর্মকর্তা অভিযুক্তের সাথে যোগসাজসে সঠিক তদন্তের মাধ্যমে খারিজটি বাতিল না করে আবেদনপত্র নথিযাত (তদন্ত বন্ধ) করে রখেছে।ে

ভুক্তভোগী মিলন আলী রাজ জানান, রাণীনগর উপজেলার গোনা গ্রামের গাজিম উদ্দীন রাজ দিং এবং সমশের আলী রাজ দিংয়ের নামে গোনা মৌজায় আনা হিস্যায় ৬৩৩ নং আরএস খতিয়ান প্রস্তুত হয়। ওই খতিয়ানের হিস্যা মোতাবেক সমসের আলী রাজ এবং অন্যান্য ওয়ারিশগন খতিয়ানের অন্যান্য দাগ ভোগদখল করে আসছেন। সম্প্রতি আমরা ওয়ারিশগনের পক্ষ থেকে উপজেলার গোনা ইউনিয়ন ভূমি অফিসে সম্পত্তির খাজনা দিতে গিয়ে জানতে পারি গোনা উত্তরপাড়া গ্রামের মো. মান্নান সরদার সহ কয়েকজনের নামে আমাদের ৬২ শতক সম্পত্তি খারিজ (নামজারী) হয়ে গেছে। যাহার কেস নং-১১৪৩/৯০-৯১ ও প্রস্তাবিত খতিয়ান নং-১৭২১ প্রস্তুুত হয়েছে।
খারিজের বিষয়টি আমরা জানার পর তাদের খারিজ আবেদনে জমা দেওয়া দু’টি দলিল সংগ্রহ করি। দু’টি দলিলের মধ্যে ১৯৬৮ সালের ১৪৩৮৩ নম্বর একটি দলিল। এই দলিল যাচাই করার জন্য আমরা রাজশাহী থেকে দলিলটির নকল উত্তোলন করে দেখি নকলের সঙ্গে তাদের দলিলের কোন মিল নেই। দলিলটির দাতা ও গ্রহীতা এবং উপজেলা, গ্রাম আলাদা। তাদের খারিজ আবেদনে জমা করা ১৪৩৮৩ নম্বর দলিল ভূয়া। এরপর আমরা মান্নান সরদার দিংদের নামে হওয়া খারিজ বাতিলের জন্য উপজেলা ভূমি অফিসে আবেদন করি। যাহার বিবিধ কেস নং-১১২/২৩-২৪। এরপর সঠিক ভাবে কোন তদন্ত বা শুনানি না করেই উপজেলা ভূমি কর্মকর্তা অভিযুক্তদের সঙ্গে যোগসাজসে নিষ্পত্তি না করে আমাদের খারিজ বাতিলের আবেদন রহস্যজনক ভাবে নথিযাত করে।

মিলন আলী রাজ আরও জানান, ওই খারিজ বাতিলের আবেদন করার পর থেকে এখন পর্যন্ত বিষয়টির প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ঘুরছি এবং ধরনা দিচ্ছি। এরপরে কোন প্রতিকার মিলছে না। এ ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা চেয়ে বরিবার আবারও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।

অভিযোগের বিষয়ে জানতে মো. মান্নান সরদারের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তার ফোন বন্ধ থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান বলেন, আমি এই উপজেলায় যোগদানের আগের ঘটনাটি এটি। আমি বিষয়টি জানার পর তাদের আবেদনের নথি দেখেছি। সেখানে আবেদন নথিযাত করা আছে। তারা (বাদী পক্ষ) যদি আপিল করেন তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন বলেন, অভিযোগটি পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এসিল্যান্ড বরাবর পাঠানো হয়েছে।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।