মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

দৌলতপুর অধ্যক্ষের কাছ থেকে জোর করে পদত্যাগ পত্রে স্বাক্ষর নেওয়ার অভিযোগ 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

মা‌নিকগঞ্জের দৌলতপুরে  তালুক নগর ডি‌গ্রি ক‌লে‌জের   ভারপ্রাপ্ত  অধ‌্যক্ষ মো: হা‌বিবুর রহমান কাছ থেকে    জোর করে পদত‌্যা‌গ পত্রে স্বাক্ষর নেওয়ার অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে ।গত কা‌ল (২৮ আগস্ট) বুধবার স‌রে‌জমিনে গি‌য়ে  জানা যায় স্থানীয় জনতা, ও ওয়ার্ড আওয়ামীলীগের  কর্মীরা  ওই ক‌লে‌জে গি‌য়ে   ভারপ্রাপ্ত অধ‌্যক্ষ কাছ থেকে জোর ক‌রে পদ‌ত‌্যা‌গ পত্রে স্বাক্ষর  ক‌রান ব‌লে অ‌ভি‌যোগ ক‌রেন  অধ‌্যক্ষ হা‌বিবুর রহমান।অধ্যক্ষ হাবিবুর রহমান আরো জানান, শাহীন, কাউসার, হাবেল ও সিরাজুল এর নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের মত ছাত্রলীগের লোকজন  আমার সাথে নানাভাবে খারাপ আর আচরণ করেন। উত্তে‌জিত জনতা  ভার প্রাপ্ত অধ‌্যক্ষের  অ‌ফিস ক‌ক্ষে প্রবেশ ক‌রে ভারপ্রাপ্ত  অধ‌্যক্ষ কে  নানাভা‌বে প্রশ্ন করে না‌জেহাল ক‌রে।তি‌নি আ‌রোও জানান  আ‌মি ভ‌য়ে স্বাক্ষর ক‌রি । এবং তালুক নগর ডি‌গ্রি ক‌লেজের উপাধ‌্যক্ষের যোগসা‌জে‌সে এই ঘটনা ঘ‌টে  ব‌লে দা‌বি ক‌রেন ।তবে   এ‌বিষ‌য়ে  তালুক নগর ক‌লে‌জের উপাধ‌্যক্ষ মো : জ‌হিরুল ইসলামের চলনবিলের আলোকে জানান  আমার বিরু‌দে যে অ‌ভি‌যোগ করা হ‌য়ে‌ছে সব মিথ‌্যা । অপপ্রচার এই বিষ‌য়ে আ‌মি কিছুই জা‌নি না। ব‌্যাপা‌রে (২৭ আগস্ট ) মঙ্গলবার দৌলতপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা বরাবর  ভারপ্রাপ্ত অধ্যক্ষ এক‌টি  লিখিত  অ‌ভি‌যোগ দি‌য়ে‌ছেন। এলাকাবাসী আব্দুস সামাদ  বলেন  তালুক নগর  ডি‌গ্রি ক‌লে‌জের অধ‌্যক্ষ একজন ভাল মানুষ , তার চাক‌রি জীব‌নে  কোনো প্রকার  অ‌নিয়ম দে‌খি নাই ।  অফিস কক্ষে ঢুকে তারা প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক কাগজে স্বাক্ষর নেয় । তি‌নি আরো ব‌লেন, যেখা‌নে বৈষম‌্য বি‌রোধী ছাত্র আন্দোল‌নের সমন্বয়করা কাউকে জোর ক‌রে পদত‌্যাগ কর‌তে নি‌ষেধ কর‌ছেন, অথচ আমাদের  তালুক নগর ডি‌গ্রি কলে‌জের ভারপ্রাপ্ত  অধ‌্যক্ষের  সা‌থে এমন অন‌্যায় মে‌নে নি‌তে পার‌ছিনা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।