মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে পিকাপ চালককে ছুরিকাঘাত, যুবক আটক

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

নওগাঁর রাণীনগরে পূর্ব শত্রুতার জের ধরে তহিদুল ইসলাম তুহিন (৪০) নামে এক পিকাপ চালককে ছুরিকাঘাত করা হয়েছে। এতে গুরুত্বর আহত হয়েছেন তিনি। বুধবার সকালে উপজেলার আবাদপুকুর বাজারের হাইস্কুল গেট এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত তুহিন আবাদপুকুর উত্তরপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ছুরিকাঘাতকারী নাফিজ ওরফে সাদিক (২১) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আটককৃত নাফিজ ওরফে সাদিক আবাদপুকুরের মৃত খাইরুল আলমের ছেলে।

জানা গেছে, সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে তুহিন বাড়ি থেকে প্রয়োজনীয় কাজে বাজারে আসেন। কাজ শেষে আবাদপুকুর বাজারের হাইস্কুল গেট এলাকায় একটি দোকানে বসে ছিলেন। এ সময় নাফিজ ওরফে সাদিক এসে পূর্ব শত্রুতার জের ধরে তুহিনের সঙ্গে তর্কে জড়ান। তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তুহিনের বুকে ও পেটে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করেন নাফিজ। এ সময় স্থানীয় লোকজন ছুরিকাঘাতকারী নাফিজকে আটক করে। আর গুরুত্বর আহত অবস্থায় তুহিনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

রাণীনগর থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী মাসুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছুরিকাঘাতকারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা শেষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।