মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকসহ ৬৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা 

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
গতকাল সোমবার (২৬ আগষ্ট) দুপুর ২ টা ৫ মিনিটে নিহত শ্রমিকের মধ্যে রিমন ইসলামের বাবা উপজেলার জগন্নাথপুর গ্রামের রবিউল ইসলাম বাদী হয়ে নবাবগঞ্জ থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক সংসদ সদস্য ছাড়াও তার ছোট ভাই সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান তাজওয়ার মোহাম্মাদ ফাহিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক,সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান আইনুল হক চৌধুরী,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবুল বাশার সবুজ,সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিনুর ইসলাম সবুজ, সাবেক সভাপতি রুবেল হোসেন,সাধারণ সম্পাদক শামীম মিয়াসহ ৬৪ জনের নামে ও অজ্ঞাত নামা অনেক কে আসামী করা হয়। মামলার এজাহার সূত্র জানা যায়,উপজেলা বিনোদনগর নগর ইউনিয়নের কাঁচদহ নামকস্থানে করতোয়া নদীতে সংসদ সদস্য শিবলী সাদিকের একটি বালু মহল ছিলো। ওই বালু মহলে বাদীর ছেলে রিমন ইসলামসহ তার বন্ধু উপজেলার নারায়নপুর মাটিখোড়া গ্রামের ইয়াছিন আলীর ছেলে কিবরিয়া (৩০),কাচদহ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে ছাব্বির রহমান (২৩) বালুর ট্রাক্টরের ছিলিপ প্রদান ও হিসাবের দায়িত্বে ছিলেন। ওই বালু মহলের বালুর ট্রাক্টরের ছিলিপের হিসাব নিয়ে রিমন ইসলাম ও তার বন্ধুদের সাথে মামলার ২ নং আসামী শাহিনুর ইসলাম সবুজসহ একাধিক আসামীদের সাথে তর্ক বিতর্ক হয়। এরই মাঝে গত ৩১/০৩/২০২২ তারিখ রাত অনুমান সোয়া ১২ টার সময় রিমন ইসলাম তার ওই দুই বন্ধুসহ একটি মোটরসাইকেল যোগে উপজেলা সদরে অনুষ্ঠিত বারুনী মেলা দেখে বালু মহলে যাওয়ার পথে নবাবগঞ্জ-কাঁচদহ রাস্তার কৃষ্ণপুর নামকস্থানে পৌছিলে মামলার ১ নং আসামী সংসদ সদস্যের পরিকল্পনায় এজাহারে বর্ণিত ২ নং আসামী শাহিনুর সবুজের নেতৃত্বে ৩ থেকে ১০ নং আসামীরা অন্যান্য আসামীদের সহযোগিতায় তাদেরকে আটকিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে রাস্তা ধারে ফেলে রেখে যায়।
এজাহারে আরোও বলা হয়েছে- তৎকালিন সময় আসামীরা ক্ষমতাসীন দলের হওয়ায় ভয়ে মামলার স্বাক্ষীরা প্রকৃত ঘটনা প্রকাশ করিতে পারেননি এবং বাদী নিজেও ভয়ে মামলা করিতে সাহস পায়নি।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাওহীদুল ইসলাম তৌহিদ জানান,এঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। মামলার তদন্ত কাজ শুরু করা হয়েছে। পাশাপাশি আসামীদের গ্রেফতার করার চেষ্টা চলছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।