মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের মাঝে জামায়াতের ৭ লাখ টাকা প্রদান

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের মাঝে ৭ লাখ টাকা প্রদান করেছে জামায়াতে ইসলামী।
 মঙ্গলবার (২৭ আগস্ট) জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলায় গিয়ে নিহত ৭জনের প্রত্যেক পরিবারকে এক লাখ করে মোট সাত লাখ টাকা পৌঁছে দেন শীর্ষ পর্যায়ের নেতারা।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, জেলা জামায়াতের আমীর আহসান হাবিব মাসুদ, জেলা সেক্রেটারী হুমায়ুন কবির, জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী হুসনী মোবারক বাবুল, অধ্যাপক শফিকুল ইসলাম খান। এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াত নেতা শহীদুল ইসলাম, আহসান হাবিবুল্লাহ দেলোয়ার, অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, ড. আতাউর রহমান, মাওলানা আব্দুস সালাম, অধ্যাপক মিজানুর রহমান, বুরহানুল ইসলাম, ইকবাল হোসেন বাদল, আলমগীর হোসেন প্রমুখ।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা ও টাঙ্গাইলসহ বিভিন্ন স্থানে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা ৭জন নিহত হয়েছেন। এদের মধ্যে ঘাটাইল উপজেলার সাগরদিঘির করিমগঞ্জ এলাকার লুৎফর রহমান লেবুর ছেলে হাফেজ সাদিকুল ইসলাম, মধুপুর উপজেলার বাসুদেববাড়ীর মাঝিরা এলাকার জুলহাস উদ্দীনের ছেলে লাল মিয়া, ধনবাড়ি উপজেলার বাঐজান গ্রামের জিয়াউল হকের ছেলে ইকরামুল হক সাজিদ, ভূঞাপুর উপজেলার ঘাটান্দি গ্রামের সোহারা তালুকদারের ছেলে ফিরোজ আহমেদ পলাশ, বাসাইল উপজেলার জশিহাটী গ্রামের মজনু মিয়ার ছেলে মারুফ মিয়া, গোপালপুর উপজেলার নলিন গ্রামের জুলহাসের ছেলে ইমন, দেলদুয়ার উপজেলার বারপাখিয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে আহসান হাবীব আশরাফুল্লাহ। এদের প্রত্যেকের নিজ নিজ এলাকায় গিয়ে জামায়াতের নেতাকর্মীরা নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভার মাধ্যমে তাদের পরিবারকে টাকাগুলো বুঝিয়ে দেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।