মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

খুলনার দুর্নীতিবাজ সাবেক এমপি সালাম মুর্শিদীর পিএস চঞ্চল কুমার মিত্র ভোমরায় বিজিবির হাতে আটক

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
ভারতে পলায়নের প্রাক্কালে সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে খুলনার দুর্নীতিবাজ সাবেক এমপি সালাম মুর্শিদীর পিএস চঞ্চল কুমার মিত্রকে আটক করেছে বিজিবি।আজ সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে তাকে আটক করা হয়েছে।
চঞ্চল কুমার মিত্র খুলনার রুপসা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও রুপসা থানার তিলক গ্রামের সাধন কুমার মিত্রের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা আইসিপি দিয়ে ভারতে গমনের প্রাক্কালে চঞ্চল কুমার মিত্রকে বিজিবি আটক করে।
উল্লেখ্য যে, সাবেক ফুটবলার ও সংসদ সদস্য সালাম মুর্শিদীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর অর্থ আত্মসাৎ এর মামলা/ অনুসন্ধান চলমান। একই এলাকার বাসিন্দা এবং একান্ত সহকারী হিসেবে চঞ্চল কুমার মিত্র সালাম মুর্শিদীর অপকর্মের সহযোগী হিসেবে পরিচিত।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে জানা যায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মারামারি ঘটনায় আটক চঞ্চল কুমার মিত্রের বিরুদ্ধে খুলনার রূপসা থানায় একটি মামলা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।