মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে যুবদল নেতা বাবুর ২৯ তম শাহাদৎ বার্ষিকী পালন 

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতা শহীদ মীর মাহবুবুর রহমান বাবুর ২৯ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শহীদ মীর মাহাবুবুর রহমান বাবুর কবর জিয়ারতের মধ্য দিয়ে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা যুবদলের আহবায়ক (ভারঃ) মো. নাজমুল হক সাধীন এর সভাপতিত্বে ও যুবদলের সদস্য সচিব (ভারঃ) মো. নজরুল ইসলাম,  সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সহ-সভাপতি তোফায়েল আহমেদ বাছেদ, সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, সদস্য মীর আবুল কালাম আজাদ রতন, সহ-সাধারণ সম্পাদক একেএম ফরিদুজ্জামান কোহিনুর, প্রশিক্ষণ বিষায়ক সম্পাদক প্রভাষ চক্রবর্তী, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটির, কৃষকদলের সাধারন  সম্পাদক মো. জাহিদ হাসান, ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুল ইসলাম মনি প্রমুখ।
এসময় উপজেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ঃ ১৯৯৬ সালে ২৬ আগষ্ট যুবদল নেতা মীর মাহবুবুর রহমান বাবু দুর্বৃত্তদের হাতে নিহত হন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।