মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

নতুনধারার তহবিল থেকে বন্যার্তদের ত্রাণ প্রদান শুরু

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
নতুনধারা বাংলাদেশ এনডিবির বন্যার্তদের জন্য ‘ত্রাণ উপহার’ কর্মসূচির বাস্তবায়ন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট সকাল ১০ টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর নেতৃত্বে তহবিল গঠন করা হয়। উক্ত সভায় সিদ্ধান্ত গৃহিত হয়- প্রথম দফায় নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার রাশেদা বেগমের তত্বাবধানে ফেনীর দূর্গম এলাকায়, দ্বিতীয় দফায় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরার তত্ত্বাবধানে কুমিল্লার চৌদ্দগ্রামসহ বিভিন্ন এলাকায় এবং তৃতীয় দফায় ভাইস চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে লক্ষ্মীপুরসহ বিভিন্ন দূর্গম এলাকায় এই ত্রাণ প্রদান করা হবে। এসময় নেতৃবৃন্দ বলেন,  সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানার দক্ষ নেতৃত্বে নতুনধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে বন্যার শুরু থেকেই ফেনীতে উদ্ধার অভিযানে অংশ নেন নতুনধারা ফেনী জেলা শাখার যুগ্ম আহবায়ক মানজুর আলমসহ স্থানিয় নেতৃবৃন্দ। আমরা আশা করি অতিতের মত আগামীতেও নতুনধারা বাংলাদেশ এনডিবি কোন ধরণের রাজনৈতিক জোট-মহাজোট- মোর্চা বা মঞ্চে না গিয়ে এককভাবে বাংলাদেশের মাটি ও মানুষের জন্য নিবেদিত থেকে প্রমাণ করবে ক্ষমতায় আসার রাজনৈতিক কোন ধরণের এলায়েন্সই জনকল্যাণে নিবেদিত থাকে না, তারা কেবল লোভ-মোহের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে অথবা থাকতে চায়। এসময় শিক্ষক-শিক্ষার্থীদের সংগঠন জাতীয় শিক্ষাধারার সাধারণ সম্পাদক মেহেদী হাসান, মিম আক্তার, টুম্পা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।