মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

রুহিয়ায় ফলদ ও বনজ জাতের চারা বিতরণ

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ২ শতাধিক কৃষকের মাঝে ফলদ ও বনজ জাতীয় গাছের  চারা বিতরণ করা হয়েছে।২৫ আগষ্ট রবিবার  দুপুরে ইনতেফা কোম্পানির পক্ষ থেকে স্থানীয় কৃষকদের মাঝে এসব  চারা বিতরণ করা হয়।
ঠাকুরগাঁওয়ের ১নং রুহিয়া ইউনিয়নের মধুপুর এলাকায় স্থানীয় কৃষকদের মাঝে চারা  বিতরণকালে উপস্থিত ছিলেন, ইনতেফা কোম্পানীর এরিয়া ইনচার্জ মো: আজিজুল হক, সিনিয়র মার্কেটিং অফিসার মো: মাবুদ  ,উপ-সহকারি কৃষি কর্মকর্তা জুয়েল ইসলাম ও তপন কুমার এবং ইনতেফা  কোম্পানীর ডিলার মো: হবিবর রহমান প্রমুখ।
বক্তারা বলেন,সাম্প্রতিককালে ঝড় বৃষ্টি বাদল,বন্যা,খরা ,বজ্রপাত ইত্যাদি বেড়ে গেছে বৈশ্বিক আবহাওয়ার বিরুপ আচড়নের কারণে। এর প্রধান কারণ বৃক্ষের বা বনজ সম্পদ কমে যাওয়া।পৃথিবীর আবহাওয়া ও জলবায়ু মানুষের উপযোগী করতে হলে বেশি করে গাছপালা লাগাতে হবে।কারণ জলবায়ু নিয়ন্ত্রণকারী হিসেবে বৃক্ষের ভূমিকা অপরিসীম।এই বিবেচনায় কৃষকদের  ফসল উৎপাদনের পাশাপাশি বেশি করে গাছপালা রোপনের গুরুত্ব তুলে ধরা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।