মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে নবমুসলিম শহিদুল ইসলাম অর্থভাবে চিকিৎসা নিতে পারছেনা

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

নবমুসলিম দিনমজুর শহিদুল ইসলাম সাগর (৫০)হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছেন ।অর্থভাবে তিনি চিকিৎসা নিতে পারছেনা।পরিবার নিয়ে তিনি মানবেতর জীবনযাপন করছেন।

 শহিদুল ইসলাম সাগর গত বার বছর আগে বাড়ির পাশের একজন মাওলানার ওয়াজ শুনে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হন। পরে তিন খুলনা আদলতের একটি নোটারি পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন। শহিদুল ইসলামের পৈত্রিক বাড়ি খুলনা জেলার ডুমরিয়া উপজেলায়। তিনি ওই উপজেলার  কৃষ্ণনগর গ্রামের মৃত পূর্ণচন্দ্র বিশ্বাসের ছেলে। ইসলাম ধর্ম গ্রহণের আগে তার নাম ছিলো শেখর বিশ্বাস। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সুন্নতে খতনা কর্ম সমাধা করেন।ধর্মান্তরিত হয়ে তিনি  ফুলতলা উপজেলার পয়গ্রামের কাশেম আলী শেখের  মেয়ে জোহরা খাতুনকে বিয়ে করেন। বর্তমানে তিনি অভয়নগর ধোপাদী গ্রামে বসবাস করেন।তিনি পেশায় একজন চটপটি বিক্রেতা। ধোপাদী বাজারে তার একটি ঝুপড়ি দোকান আছে।এর আগে তিনি রাজমিস্ত্রীর কাজ করতেন। অসুস্থ্য হয়ে তিনি সে কাজ আর করতে পারেন না।

 শহিদুল ইসলাম চার বছর যাবৎ হৃদরোগ আক্রান্ত। মাঝে মাঝে বুকে প্রচন্ড ব্যথা ওঠে সাথে থাকে শ্বাস  কষ্ট। তার স্ত্রী জোহরা খাতুন জানান, তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ আবু নাসের হাসপাতালে চিকিৎসা নিতে যেয়ে অর্থের অভাবে ফিরে এসেছেন। এক একটি ইনজেকশনের দাম নেয় ১৫শ টাকা প্রতিদিন একটা করে দিতে হবে সাথে অন্যান্য ঔষুধ  তো আছেই। বর্তমানে তিনি স্থানীয় একজন পল্লী চিকিৎসকের চিকিৎসা নিচ্ছেন। এখানেও তার সপ্তাহে দুই হাজার টাকা খরচ হচ্ছে। শহিদুল ইসলাম অসুস্থ্য থাকার কারণে চটপটির দোকান বন্ধ রয়েছে। বর্তমানে তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছে।

স্থানীয় তরিকুল ইসলাম বলেন, ‘শহিদুল ইসলাম একজন নবমুসলিম তার পাশে দাড়ানো আমাদের দায়িত্ব তাই তার জন্য আমরা এলাকায় আর্থিক সাহয্য আদায় করছি।’  শহিদুল ইসলাম সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য প্রার্থনা করেছেন। তার বিকাশ একাউন্ট নং ০১৯৯৩৮১০৫৭৩।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।