মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

শিবালয় জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

মানিকগঞ্জে বাংলাদেশ জামায়াত ইসলামীর শিবালয় থানা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় । শনিবার (২৪ আগস্ট) সকালে উপজেলার তেওতা জমিদার বাড়ি ঈদগাহ মাঠে  জামায়াতে ইসলামীর শিবালয় থানা শাখার আমীর হাফেজ মাও. হাতেম আলীর সভাপতিত্বে জামায়াতের মানিকগঞ্জ জেলা শাখার আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  মানিকগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম জেলা আমীর তার বক্তব্যে বলেন, মানুষের ভুলের কারণেই রাষ্ট্রে জালেম সরকারের আবির্ভাব হয়।আর সেই জালিম সরকার মানুষের উপর জুলুম নিরযাতন চালাই।যে কারণে আমরা এত দিন কথা বলতে পারেনি। ৫ আগস্ট জালেম সরকারের পতনের আগে আমরা কথা বলতে পারেনি। দারি-টুপিয়ালা মানুষদেরকে ওই জালেম সরাকারের লোকজন অনেক মুসলিম ভাইদেরকে লাঞ্চিত করেছে। আল্লাহ তার বিচার করেছেন।তাই দীর্ঘ দিন পর হলেও আজ আমরা কথা বলতে পারছি এবং কর্মী সম্মেলন করছি। এর জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। এ সময় সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনে শহীদ রফিকুল ইসলাম এর পিতা রহিজ উদ্দিন, জামায়াতে ইসলামীর থানা সেক্রেটারি মাওলানা আবু তালেব, ক্যাশিয়ার মো: শাহাদাত হোসেন, শিবালয় ইউনিয়ন শাখার সভাপতি মো: ইব্রাহিম মল্লিক, ইসলামী ছাত্রশিবিরের শিবালয় থানা শাখার সভাপতি মাও. জামিল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ইবনে ওমর প্রমুখ উপস্থিত ছিলেন ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।