মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি আনিসুর, সম্পাদক মনোজ

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

পঞ্চগড়ের আটোয়ারী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ আগষ্ট) সকালে আটোয়ারী প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ রায়হান চৌধুরী রকির সঞ্চালনায় প্রথম অধিবেশন শুরু হয় এবং পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। দ্বিতীয় অধিবেশনে বিদায়ী সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম দুলালের সভাপতিত্বে সভার কাজ শুরু হয় এবং ১৩ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়। সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক ভোরের ডাক ও ফেয়ারনিউজ ২৪ ডটকমের উপজেলা প্রতিনিধি মোঃ আনিসুর রহমানকে সভাপতি এবং দৈনিক যায়যায়দিন ও ঠাকুরগাঁও সংবাদ ২৪ ডটকমের আটোয়ারী প্রতিনিধি মনোজ রায় হিরু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্যান্যদের মধ্যে সহ সভাপতি পদে মোঃ নজরুল ইসলাম দুলাল, যুগ্ন সাধারণ সম্পাদক নিতিশ চন্দ্র বর্মন, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হক, কোষাধ্যক্ষ মোঃ আক্তারুজ্জামান আতা, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রাব্বু হক প্রধান, দপ্তর সম্পাদক মোঃ শাহীন আহসান পিন্টু, প্রচার সম্পাদক উত্তম কুমার বর্মন, তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ আবু তৌহিদ এবং কার্য নির্বাহী সদস্য জিল্লুর হোসেন সরকার, এ রায়হান চৌধুরী রকি ও মোঃ আমিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।