মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

ঘাটাইলে জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা  ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। তেইশ আগষ্ট শুক্রবার  অস্থায়ী কার্যালয়ে উপজেলা ইউনিট এ আয়োজন করে।
জাতীয় সাংবাদিক সংস্থা ঘাটাইল উপজেলা ইউনিটের সভাপতি মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সম্মানিত সভাপতি মাছুদুর রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম টুটুল,সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাজমুল হোসেন,  এ্যাডভোকেট ও সাংবাদিক ইউসুফ আলী প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা ঘাটাইল উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ ইয়ামিন হাসান।
টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি পূর্বের কমিটি বিলুপ্ত করে সকল নেতৃবৃন্দের পরামর্শ ক্রমে সর্বসম্মত্তিক্রমে আশরাফুল ইসলামকে সভাপতি ও ইয়ামিন হাসানকে সাধারণ সম্পাদক করে পনের সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।