মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে ১৭টি প্রাথমিক বিদ্যালয়ে বরাদ্দ

প্রকাশিত হয়েছে- বুধবার, ২১ আগস্ট, ২০২৪
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ২০২৩-২৪ অর্থ বছরে ১৭টি প্রাথমিক বিদ্যালয়ে ২লাখ টাকা করে ৩৪ লাখ টাকা উন্নয়ন কাজের জন্য বরাদ্দ প্রদান করা হয়েছে। উপজেলার বনুড়া, কপালহর, তশরা, মোয়াজ্জেমপুর, দাতারাটিয়া, হেমগঞ্জ বাজার, হালিউড়া (পূর্ব), হালিউড়া (পশ্চিম), দেওয়ানগঞ্জ, রাজাপুর, নাগপুর হাটশিরা, কয়ারপুর খারুয়া, বীর ঘোষপালা  রেজি সরঃ প্রা:বিদ্যালয়, ভাটি (দক্ষিণ পাড়া), দক্ষিণ জাহাঙ্গীরপুর ও গোপিনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই বিশেষ বরাদ্দ প্রদান করা হয়। এছাড়া ১৭৮টি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র অনুপাতে স্লীপ খাতে ৫০ হাজার থেকে ৮৫ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। এছাড়াও ২৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওয়াস ব্লক ১টি ১০ হাজার ২টি থাকলে ২০ হাজার টাকা করে বরাদ্দ প্রদান করা হয়। ১৭৮টি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক খাতে ১০ হাজার টাকা এবং রুটিন ম্যানটেইন খাতে ৭টি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিটিতে ৪০ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়। ৭টি বিদ্যালয় হচ্ছে চারআনিপাড়া, রসুলপুর উত্তর, বালিয়াপাড়া, কাঠলিপাড়া, নান্দাইল, পূর্ব শিবনগর ও আল আজহার সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এতে করে ১৭৮টি প্রাথমিক বিদ্যালয় (সকল) স্লীপ খাতে ১ কোটি ১৬ লাখ, মেরামত খাতে (১৭টি স্কুল) ৩৪ লাখ, ওয়াস ব্লক স্কুর ৯ লাখ ১০ হাজার এবং রুটিন ম্যানেটেইন খাতে (৭টি বিদ্যালয়) ৪০ হাজার টাকা করে ২ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে বলে উপজেলা শিক্ষা অফিসার জানিয়েছেন। উল্লেখিত বরাদ্দ থেকে ১০% ভ্যাট ও সাড়ে ৪% আয়কর কর্তন হয়ে সরকারী ফান্ডে জমা হবে। বাকী অর্থ দিয়ে প্রাথমিক বিদ্যালয় সমূহের খাতে ওয়ারী উন্নয়ন কাজ সম্পাদন করতে হবে। সকল প্রকল্পের কাজ নিয়ম মোতাবেক বাস্তবায়ন করা জন্য ছাত্র অভিভাবকরা জোরদাবী জানিয়েছেন। উল্লেখ্য, প্রতি অর্থ বছরে প্রতিটি বিদ্যালয়ে এই অনুদান দেয়া হয়ে থাকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ এই প্রকল্পের কাজ করে থাকেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।