মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় সপ্তম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  

প্রকাশিত হয়েছে- বুধবার, ২১ আগস্ট, ২০২৪
সাতক্ষীরা শহরের কাটিয়া পদ্মপুকুর এলাকায় মারিয়া খাতুন (১২) নামের সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। সে কাটিয়া লস্করপাড়া (পদ্মপুকুর) এলাকার কাঠ ব্যবসায়ী হাফিজুর রহমান এর কন্যা। প্রাথমিক তথ্যে জানা গেছে, মায়ের বকুনি খেয়ে অভিমান করে সে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরের দিকে সকলের অজান্তেই নিজ ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তার পরিবারের সদস্যরা জানায়।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে দিকে মারিয়া খাতুনের এক বান্ধবী তাকে ডাকতে এসে দরজা বন্ধ দেখে জানলার ফাঁক দিয়ে দেখতে পায় ঘরের আড়ার সাথে ঝুঁলে আছে।
পরবর্তীতে তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ সদর হাসপাতালে পুলিশের তত্ত্বাবধানে ছিল।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।