মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুর থানার ওসি’র সাথে গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
টাঙ্গাইলের নাগরপুরে থানা অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন এর সাথে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নাগরপুর উপজেলা গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে নাগরপুর থানা অফিস ভবনে উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. আল-আমিন ও সদস্য সচিব মো. বুলবুল সরকার এর উপস্থিতিতে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন অফিসার ইনচার্জ মহোদয়।
এ সময় নেতৃবৃন্দরা বলেন, নাগরপুর উপজেলায় সকল ধরণের চাঁদাবাজ ও দখলদারদের প্রতিরোধ করতে হবে। সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের সহ অবস্থান সৃষ্টি করতে হবে। চলমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে এসব প্রতিরোধ করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা। এছাড়াও নাগরপুর উপজেলা গণঅধিকার পরিষদ জনসাধারণের পাশে থেকে তাদের সেবায় কাজ করতে চায় এবং যেকোনো ষড়যন্ত্র ও অরাজকতা ধৈর্যের সাথে প্রতিরোধ করতে তারা সর্বদা ঐক্যবদ্ধ।
নাগরপুরে থানা অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন নেতৃবৃন্দদের আশ্বস্ত করে বলেন, আমরা জনগণের কল্যাণে নিয়োজিত থেকে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। কোন ধরনের অরাজকতা বরদাস্ত করা হবে না। এতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। দেশের সুষ্ঠু ধারার রাজনৈতিক পরিবেশ ফিরে আসুক এটিই কাম্য।
এ সময় আরো উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মো. নাইম খান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. ফাহাদুল ইসলাম, নাগরপুর উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. মামুন হোসেন, যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. সিপন রানা, সহ সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন নয়ন, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক মো. ফারুক হোসেন সহ অন্যান্য নেতাকর্মী বৃন্দরা

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।