মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

 নাগরপুরে সাংবাদিক পুত্রের জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ 

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
দেশের জনপ্রিয় ও বহুল প্রচারিত চলবিলের আলোর স্টাফ রিপোর্টার ডা.এম.এ.মান্নান এর বড় সন্তান আহনাফ আবরার মুকতাদিরের জন্মবার্ষিকী উপলক্ষে নাগরপুরে মাধ্যমিক স্তরের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ,মেধা বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ আগষ্ট)সকালে মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র ও গত বৃহস্পতিবার কবি নজরুল উচ্চ বিদ্যালয় অফিস কক্ষে স্কুল ও মাদ্রাসা পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ,মেধা বৃত্তি প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক ডা.এম.এ.মান্নান বলেন,এই বৃত্তি, শিক্ষা উপকরণ ও সনদ প্রদান ছাত্রছাত্রীদের লেখাপড়ার ক্ষেত্রে অনুপ্রাণিত ও উৎসাহিত করার জন্য আমার এই আয়োজন। আমরা তোমাদের  মাঝে একটি সুস্থ প্রতিযোগিতা তৈরি করতে চাই। যাতে তোমরা  মানুষের মত মানুষ হতে পার।
শিক্ষার্থীদের উদ্দেশ্য সাংবাদিক ডা.এম.এ.মান্নান আরও বলেন মাদকাসক্ত ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। যারা মাদকাসক্ত হয় তাদের অধিকাংশই তাদের বন্ধু-বান্ধব দ্বারা প্রভাবিত হয়ে হয়। তাই বন্ধু-বান্ধব নির্বাচন করার আগে সতর্ক থাকতে হবে।
এদিকে সাংবাদিক পুত্র মুকতাদিরের সার্বিক মঙ্গল ও সুন্দর ভবিষ্যৎ কামনায় নাগরপুরসহ প্রিয় দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন মুকতাদিরের বাবা- মা, দাদা-দাদী, নানা-নানী, চাচা-চাচীসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।