মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন ৪৬ জনকে আর্থিক সহযোগিতা দিলো জামায়াত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
১৭ আগস্ট বিকেল সাড়ে ৫ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা  মহানগরী উত্তরের উদ্যোগে ঢাকাস্থ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী আন্দোলনে মারাত্মক আহত ৪৬জনের মাঝে নগদ অর্থ বিতরণ করেন বাংলাদেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি Dr. Rezaul Karim। তিনি আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তাদের সমস্যার কথা  মনোযোগ সহকারে শোনেন এবং সাধ্যমতো সকল প্রকার  সহযোগিতার  আশ্বাস প্রদান করেন। তিনি আহত চিকিৎসাধীন মাঝে নগদ অর্থ বিতরণ করেন এবং তাদের বিপদে ধৈর্যধারণের পরামর্শ দেন। তিনি আহতদের আশু আরোগ্য কামনায় মহান আল্লাহ তা’য়ালার কাছে দোয়া করেন।
এ সময় মহানগরী সেক্রেটারির সাথে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা.ফখরুদ্দিন মানিক,ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক Md Ataur Rahman Sarker, শেরেবাংলা নগর দক্ষিণ আমীর আমিনুল ইসলাম, সেক্রেটারি আবু সাঈদ মন্ডল,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা জামিল হোসাইন, মাওলানা রুহুল আমিন জহিরুল ইসলাম, আশরাফুল ইসলাম, মুরাদ হোসেন প্রমূখ।
তিনি উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বিজয়ী করার মাধ্যমে যারা দেশকে অপশাসন-দুঃশাসন, ফ্যাসিবাদ ও স্বৈরাচার মুক্ত করতে অবদান রেখেছেন তারা জাতীয় বীর ও আমাদের গর্বিত সন্তান। এজন্য যারা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন তারা দেশ ও জাতির কাছে বীরশ্রেষ্ঠ হিসাবে অভিষিক্ত। যারা আহত ও বিজয়ী হয়েছেন ইতিহাসে তাদের নাম চিরদিনই স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি আন্দোলনে আত্মস্বর্গোকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন, আহত ও তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং বিজয়ীদের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি বলেন, আমাদের গর্বিত সন্তানদের বিজয় নিয়ে ইতোমধ্যেই নানাবিধ ষড়যন্ত্র শুরু হয়েছে। মহান এ বিজয়কে বিতর্কিত করার জন্যই দেশে কথিত সংখ্যালঘু নির্যাতন ও সাম্প্রদায়িকতার ধুয়া তোলা হচ্ছে। কিন্তু এসব ষড়যন্ত্র করে ছাত্র-জনতার এই মহাবিজয়কে কোন ভাবেই কলঙ্কিত করা যাবে না বরং ছাত্র-জনতার ঐক্যের কাছে সকল ষড়যন্ত্র ব্যর্থ হতে বাধ্য। তিনি অর্জিত বিজয়কে সার্থক ও ফলপ্রসূ করতে দলমত নির্বিশেষে সকলকে রাজপথে ঐক্য অটুট ও অবিচ্ছিন্ন রাখার আহ্বান জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।