মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে সরকারী রাস্তা দখল করে দোকান নির্মাণ

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
টাঙ্গাইলের নাগরপুর সদর বাজারে সরকারী রাস্তা রাতের আধাঁরে দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। জানা যায়, টাঙ্গাইল আরিচা সড়ক হইতে চৌহালী-কালামপুর সড়কের উপজেলা সদর হাসপাতাল রোডের কাঁচা বাজার সংলগ্ন (ঔষধ পট্রি) নামক স্থানে রাস্তার পশ্চিম পাশে মজিদ নামের এক ব্যক্তি সড়কের মধ্যে দোকান ঘর নির্মাণ করে সরকারী জায়গা দখল করেছে। এতে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সূত্রে জানা যায়, সদর বাজারে যানজট নিরসন ও জনগণ ভূগান্তি লাঘবে কালী বাড়ী সংলগ্ন পাকা রাস্তা থেকে কাঁচা বাজার রাস্তার সাথে সরাসরি সড়ক যোগাযোগের উদ্যোগ নেয়া হয়। সম্প্রতি উপজেলা প্রশাসন রাস্তার উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। উচ্ছেদ করা জায়গায় শুক্রবার (১৬ আগষ্ট) রাতে অদৃশ্য শক্তিবলে জনৈক আব্দুল মজিদ ফের অবৈধ দোকান নির্মাণ করেন। ফলে ব্যাহত হচ্ছে চৌহালী কালামপুর সড়কের যোগাযোগ ব্যবস্থা।
নাগরপুর বাজারের একাধিক ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, রাস্তা নির্মানের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং রাস্তা নির্মানের জন্য অর্থ বরাদ্ধ হয়েছে বলেও জানা গেছে।
এব্যাপারে আব্দুল মজিদের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ক্রয় সূত্রে তিনি এই জমির মালিক।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, সরকারী রাস্তার জায়গা কোন ভাবেই স্থাপনা নির্মান করতে পারেনা। অচিরেই অবৈধ স্থাপনা উচ্ছদ করে রাস্তার কাজ শুরু করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।