মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

বমু বিলছড়িতে পূর্ব শত্রুতার জেরে বাড়ি অবরুদ্ধ করার অভিযোগ

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
লামার পার্শ্ববর্তী বমু বিলছড়িতে পূর্ব শত্রুতার জেরে বাড়ি অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী সাহাব উদ্দীন গং বিরুদ্ধে। শুক্রবার (১৬ আগষ্ট)  সকাল ৯ টা হতে বিকাল ৫ টায় পর্যন্ত বমু পানিস্যাবিল (৫ নং ওয়ার্ড) মসজিদের পাশে মৃত মোজাহের উদ্দীন ছেলে মোঃ জামাল উদ্দীনের বাড়িতে এ ঘটনা ঘটে। এঘটনায় বিচার প্রার্থনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অভিযোগ দায়ের এর প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী।
ভুক্তভোগী জামাল উদ্দীন জানান, গত কিছুদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল আমার পার্শ্ববর্তী সাহাব উদ্দীন পরিবারের সাথে। শুক্রবার আমি কাজের দরুন বাড়ি থেকে ছিলাম। এসময় প্রতিপক্ষ সাহাব ও তার যুবক ছেলেরা সকাল থেকে দুপুর পর্যন্ত আমার পরিবার ছোট ছোট ছেলে মেয়েরদেরকে দিনভর দরজা জানালা ব্ন্ধ করে অবরুদ্ধ করে রাখে। আমি মাধ্যমে খবর পেয়ে স্থানীয়  চেয়ারম্যানকে জানালে তিনি গ্রাম পুলিশ পাঠিয়ে আমার পরিবারের লোকজনকে উদ্ধার করে রক্ষা পাই। এদের ৫/৭ ছেলে মেয়েসহ আরও অজ্ঞত লোক রয়েছে। একাধিকবার অকথ্য ভাষায় গালিগালাজ, বাড়িঘর ভাংচুর হত্যার হুমকিও  দিচ্ছে তারা।
জামাল উদ্দীন এর ছোট ছেলে স্কুল ছাত্র বেলাল উদ্দীন  বলেন, আমাদের ঘর ছাড়া করতে এগুলো করা হয়েছে। এর আগেও আমাদের হুমকি প্রদর্শন করেছিল। এবারে  আমরা অনেক বেশি ভয় পেয়েছি। প্রতিনিয়ত তারা আমাদেরকে প্রাণে মারা হুমকি দিচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে সাহাব উদ্দিন মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।