মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

নবাবগঞ্জে বিএনপির দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
দিনাজপুরের নবাবগঞ্জে  ১৬ আগস্ট  শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ উপজেলা শাখা নবাবগঞ্জ দিনাজপুরের  আয়োজনে ৭১ মঞ্চে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্বাস্থ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ মাহফিলে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা সদস্য বিনোদনগর ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম (ফতেহ) , জেলা বিএনপির সদস্য মোঃ আবু তাহের কারী ,নবাবগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তরিকুল ইসলাম , ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সহ-সাংগঠনিক মোঃ বেলায়েত হোসেন  উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মশিউদ্দৌলা , স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সাজ্জাদ আল মামুন, সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন, ছাত্র দলের আহবায়ক মোঃ মুক্তাদির হোসেন বকুল , ১ নং জয়পুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ ওবায়দুর ,ইঞ্জিনিয়ার মোঃ সাদিক রায়হান ,ছাত্রদলের সদস্য সচিব মোঃ মুক্তি মাহফুজ , উপজেলা বিনোদনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম , কৃষক দলের নেতা মোঃ কবিরুল ইসলাম বকুল প্রমুখ উপস্থিত ছিলেন । দোয়া শেষে ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের বিএনপি স্থায়ী কমিটির সদস্য হওয়ায় বাংলাদেশ  জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ, উপজেলা শাখা নবাবগঞ্জ দিনাজপুরের আয়োজনে আনন্দ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।