মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
প্রাইম মেডিকেল কলেজ এবং হাসপাতালের চিকিৎসক বৃন্দের ব্যবস্থাপনায় দিনাজপুরের বীরগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় বীরগঞ্জ সরকারী কলেজ প্রাঙ্গনে উক্ত দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।
মেডিকেল ক্যাম্পে মেডিসিন, সার্জারী, গাইনি এবং লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ একদল চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন এবং শতাধিক নারী, পুরুষ ও শিশু চিকিৎসা সেবা গ্রহণ করেন।
চিকিৎসা সেবা নিতে আসা নিজপাড়া ইউনিয়নের বানপাড়া গ্রামের সুমিত্রা রায় জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ্য তিনি। দেশে চলমান আন্দোলনে নিরাপত্তার ভয় এবং আর্থিক সংকট থাকায় চিকিৎসকের কাছে যেতে পারেন নি। আজ এখানে ফ্রি ডাক্তার দেখিয়ে এবং ওষধ ফ্রি পেয়ে বেশ স্বস্তিবোধ করছেন তিনি।
এ ব্যাপারে ডা. তোফায়েল আহমেদ জানান, চিকিৎসক হিসেবে আমাদের উদ্যেশ্যেই হচ্ছে মানুষের সেবা করা। আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে মানুষে খুব কাছে গিয়ে সেবা দিতে চাই। তাই আজকের এই উদ্যোগ। আমি এই এলাকার সন্তান হিসেবে বীরগঞ্জ উপজেলায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজনের ব্যবস্থা করেছি। সকলের সহযোগিতা পেলে আগামী দিনে আমরা প্রত্যন্ত গ্রামে গিয়ে আমাদের এই সেবা অব্যাহত রাখতে চাই। এখানে আমরা রোগীদের ফ্রি চিকিৎসা সেবা, ফ্রি ওষধ বিতরণ, প্রেসার ও ডায়াবেটিস ও রক্তের গ্রুপ নির্ণয়ে সেবা প্রদান করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।