মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে  সাতক্ষীরা জেলা বিএনপির একাংশের  অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে  সাতক্ষীরা জেলা বিএনপির  অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (১৫ আগস্ট)  বেলা ১১ টায় শহরের পরিবহন কাউন্টারের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।  জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তালা থানা বিএনপি’র সভাপতি বাবু মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল হাসান। এসময় বক্তব্য রাখেন, দেবহাটা থানা বিএনপির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাবেক যুবদলের সভাপতি আবুল হাসান হাদী, জেলা যুবদলের সমন্বয়ক পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা,জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভূট্টো, পৌর বিএনপির আহবায়ক মাছুম বিল্লাহ শাহীন, যুবদলের শহর সমন্বয়ক ফরিদুজ্জামান ফরিদ, আলিমুজ্জামান আলিম, সদর থানা বিএনপির সদস্য সচিব মো. আতাউর  রহমান, শহর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম ফারুক বাবু,জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন, সদর থানা যুবদলের সদস্য সচিব শেখ মনিরুজ্জামান প্রিন্স, পৌর স্বেচ্ছাসেবক দলনেতা শিবলু রহমান, রুহুল আমিন পাড় । অবস্থান কর্মসূচি শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান বলেন, বিএনপির অনেক নেতাকর্মীদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। গুম, খুন করা হয়েছে। সকল ঘটনার বিচার করতে হবে।  ছাত্রজনতার উপরে গুলি চালিয়ে গণহত্যার দায়ে খুনি হাসিনাসহ তার দোসরদের ফাসিতে ঝুলাতে হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।