মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে শিক্ষার্থীদের মেধা বৃত্তি ও সনদ বিতরণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
টাংগাইলের নাগরপুরে সবার জন্য শিক্ষা এই শ্লোগানকে সামনে রেখে সেবামূলক ও শিক্ষামৃলক প্রতিষ্ঠান মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের আয়োজনে ‍উচ্চশিক্ষা লাভে উদ্বুদ্ধ করার লক্ষ্যে নাগরপুরে মাধ্যমিক স্তরের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ,মেধা বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ আগষ্ট)বেলা ১.১০ মিনিটে নাগরপুর কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স রুমে মেধা যাচাই উপ কমিটি-২০২৪ এর আহবায়ক ও সহকারি প্রধান শিক্ষক মো.মোন্নাফ মিয়ার সভাপতিত্বে ও স্কুল শিক্ষক মো.জহিরুল ইসলাম এর পরিচালনায় স্কুল ও মাদ্রাসা পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ,মেধা বৃত্তি প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের ম্যানেজিং ডিরেক্টর ডা.এম.এ.মান্নান বলেন,এই বৃত্তি, শিক্ষা উপকরণ ও সনদ প্রদান ছাত্রছাত্রীদের লেখাপড়ার ক্ষেত্রে অনুপ্রাণিত ও উৎসাহিত করার জন্য আমার এই আয়োজন। আমরা তোমাদের  মাঝে একটি সুস্থ্য প্রতিযোগিতা তৈরি করতে চাই। যাতে তোমরা  মানুষের মত মানুষ হতে পার। অবস্থা পরিবর্তনের একমাত্র হাতিয়ার শিক্ষা।সফলতার জন্য শর্টকাট কোন রাস্তা নেই। যারা পড়ালেখায় ফাঁকিবাজি করবে তাদের জীবনও ফাঁকিবাজিতে পড়ে যাবে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্য ম্যানেজিং   ডা.এম.এ.মান্নান আরও বলেন- তোমরা আজকে যারা সাফল্য পেয়েছ তা যথেষ্ট নয়। সামনে তোমাদের জন্য তীব্র প্রতিযোগিতা অপেক্ষা করছে। তার প্রস্তুতি তোমাদের এখন থেকেই নিতে হবে। শুধু পুস্তকের লেখাপড়ায় কাঙ্খিত সাফল্য পাওয়া যাবেনা। দেশ, দেশের স্বাধীনতা, মূ্ল্যবোধ, সারা বিশ্ব সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে। দেশ ও দেশের মানুষের মঙ্গলের ব্রত তোমাদের মনে থাকতে হবে। দেশ যদি এগিয়ে যায় তাহলে আমরাও এগিয়ে যাব। কখনও পিতা-মাতার মনঃকষ্টের কারণ হবানা। কারন, তারা সর্বোচ্চ দিয়ে তোমাদের মানুষ করেছে। তাদের ত্যাগ, তাদের পরিশ্রমকে কখনো অবমূল্যায়ন করবেনা।তিনি আরও বলেন,মাদকাসক্ত ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। যারা মাদকাসক্ত হয় তাদের অধিকাংশই তাদের বন্ধু-বান্ধব দ্বারা প্রভাবিত হতে হয়। তাই বন্ধু-বান্ধব নির্বাচন করার আগে সতর্ক থাকতে হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।