মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে বিআরডিবি অফিস তালা বদ্ধ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি) অফিসের সকল কক্ষে তালা বদ্ধ থাকায় অফিসের সকল কার্যক্রম বন্ধ হওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার(১৩ আগষ্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলা বিআরডিবি অফিসে গিয়ে দেখা যায় সকল অফিস কক্ষে তালা ঝুলছে। বিআরডিবি কর্মরত কয়েকজন কর্মকর্তা/কর্মচারী অফিস বন্ধ থাকায় কয়েক ঘন্টা বাহিয়ে বসে থেকে চলে যেতে দেখা যায়। নাম প্রকাশে অনইচ্ছুক কর্মচারী জানান, আমরা রুটিন মাফিক প্রতিদিনের ন্যায় অফিস সময়ে অফিসে আসি। আজ মঙ্গলবার সকালে অফিসে গিয়ে দেখি মূলফটকসহ সকল অফিস কক্ষে তালা ঝুলছে। অফিসে তালা বদ্ধ দেখে বাহিরে অপেক্ষা করে চলে যাচ্ছি।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মহসিন রেজা বলেন, আমি সকালে জেলা অফিসে মিটিংএ চলে এসেছি। অফিসের অন্যন্যা কর্মকর্তা মাঠে কর্মরত থাকায় এবং নাইটগার্ড/ পিওন ছুটিতে থাকায় অফিস বন্ধ রয়েছে।
জেলা পল্লী উন্নয়ন উপ-পরিচালক মো. জিহাদ খান এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, জেলা সদরে মাসিক সমন্বয় মিটিং থাকায় আমি সকল কর্মকতাদের নিয়ে মিটিং এ আছি। তবে নাগরপুর উপজেলা সদর অফিস বন্ধ থাকার বিষয়টি আমি অবগত নই। বিষয়টি যেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, উপজেলার পল্লী উন্নয়ন অফিস (বিআরডিবি) বন্ধ থাকার বিষয়টি আমি শুনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।