মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইল মডেল থানার পুনরায় সেবা কার্যক্রম শুরু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কে ঘিরে বেশ কিছুদিন কর্ম বিরতির পর মঙ্গল বার  (১৩ আগস্ট) হতে নান্দাইল  মডেল থানায় আনুষ্ঠানিক ভাবে সেবা কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
মঙ্গলবার  সকাল ১১ টায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আবিদুর রহমান ও ময়মনসিংহ পুলিশ সুপার মাসুম আহম্মদ ভূঞার নির্দেশক্রমে  সেবা পুনরায় চালু হয়।
এ উপলক্ষে নান্দাইল  মডেল থানার অফিসার ইনছার্জ  আব্দুল মজিদ  জানান তারা দেশের উদ্ভুত পরিস্থিতিতে সকল অফিসার ও পুলিশ সদস্যগণ থানা অভ্যন্তরেই অবস্থান করছিলেন। ১৩ আগস্ট  মঙ্গল বার  হতে তারা উর্ধ্বতন কতৃপক্ষের দিক নির্দেশনায় সকল প্রকার নিরাপত্তা ডিউটি পালন ও সেবা কার্যক্রম পুরোদমে শুরু করেছেন।
তিনি জানান ময়মনসিংহ রেঞ্জের  ডিআইজি মহোদয় তাদেরকে অতীত থেকে শিক্ষা নিয়ে সেবা নিতে আসা জনগণের নিরাপত্তা বিধান সহ কোন প্রকার হয়রানির শিকার যাতে না হয় সে দিক লক্ষ রেখে দায়িত্ব পালনের পরামর্শ দিয়েছেন। এ সময় পরিদর্শক  তদন্ত আবুল হাসেম, কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা উপস্থিত  ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।