মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলের পল্লীতে বাড়ি-ঘরে হামলা, ২লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়নের মুশুলী গ্রামে গত ১১ই আগস্ট পূর্ব শুক্রতার বশত মৃত আবদুর রাশিদের বাড়িতে একই গ্রামের মিলন মিয়ার পুত্র মিঠু মিয়ার নেতৃত্বে অজ্ঞাত ১৫/২০জন যুবক বেলা- ২টায় দিকে হঠাৎ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে একটি টিনের ঘর সম্পূর্ন রূপে ভেঙ্গে তছনছ করে দেয়। এসময় উক্ত বসত ঘরে থাকা বিভিন্ন মালামাল নগদ টাকা সহ হামলাকারীরা প্রায় ২লাখ টাকার মালামাল নিয়ে যায়। ঘটনার বিবরনে জানাযায়, মোঃ আবদুর রাজ্জাক একই গ্রামের বনমালী চন্দ্র দাসের পুত্র সাধন চন্দ্র দাসের নিকট থেকে ১৯৮০ ও ১৯৮৯ইং সনে সাফ কাওলা রেজেস্ট্রি দলিল মূলে .০৫ শতক জায়গা ক্রয় করে নিজে বাড়ি ঘর নির্মান করে বসবাস করতে থাকে। কিন্তু উক্ত বিবাদী মিঠু মিয়া ঐ ৫ শতক জমিতে তার অংশ আছে বলে দাবী করে। এনিয়ে দীর্ঘদিন ধরে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। গত ৫ আগস্ট সরকার পরিবর্তন হওয়ার সুযোগে থানা পুলিশ কোন কাজে না থাকার সুযোগে মিঠু মিয়া সহ ১৫/২০জন সম্পূর্ন সন্ত্রাসী কায়দায় আবদুর রাজ্জাকের টিনের ঘরটি ভেঙ্গে চুরমার করে দেয় ও মালামাল লুটপাট করে নিয়ে যায়। বাদী আবদুর রাজ্জাকের পুত্র নূর মোহাম্মদ জুয়েল জানান, উক্ত মিটু মিয়ার এই জায়গায় কোন অংশ নেই। কিন্তু ১১ই আগস্ট দেশের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে বাড়ি ঘরে ভাংচুর ও লুটপাট করে। উক্ত ঘটনায় নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করবেন বলে ক্ষতিগ্রস্থ ব্যক্তি মোঃ আবদুর রাজ্জাক জানিয়েছেন। স্থানীয় সংবাদকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে বাড়ি-ঘর ভাংচুর করার সত্যতা পেয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।