মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে নাগরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নাগরপুর উপজেলা বিএনপি অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থক বৃন্দরা। মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে নাগরপুর উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, সহ সভাপতি আহাম্মদ আলী রানা ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি’র যৌথ নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল বিএনপি দলীয় কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন স্লোগানে স্লোগানে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উক্ত কর্মসূচি থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের পাশাপাশি আ.লীগের শাসনামলে হত্যা, গুম ও আয়নাঘরে আটকে রেখে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্রুত বিচারের দাবি জানান নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দরা বলেন, আওয়ামী লীগ দেশে যে হত্যা, গুম-খুন, লুটপাট চালিয়েছে তার পরে তাদের রাজনীতির কোনো অধিকার থাকে না। মানুষের অধিকার কেড়ে নিয়ে দেশের গণতন্ত্রকে নষ্ট করেছে তারা। তাই তাদের রাজনীতি ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায় বিএনপি অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।