মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগর থানার কার্যক্রম শুরু

প্রকাশিত হয়েছে- সোমবার, ১২ আগস্ট, ২০২৪

নওগাঁর রাণীনগর থানা পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল থেকে পুরোদমে রাণীনগর থানা পুলিশের সকল কার্যক্রম শুরু করতে দেখা গেছে।

এর আগে কোটাবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর উদ্ভূত পরিস্থিতিতে কর্মবিরতির ঘোষণা দেয় পুলিশ। এতে সারাদেশের ন্যায় রাণীনগর থানা পুলিশকেও আর মাঠে দেখা যায়নি।

কর্মবিরতির ঘোষণা প্রত্যাহার হওয়ার পর সোমবার সকালে রাণীনগর থানার সকল অফিসার-ফোর্স থানায় পুরোদমে তাদের নিজ নিজ দায়িত্ব পালন শুরু করে। দুপুরের দিকে রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদের নেতৃত্বে রাণীনগর সদরে পুলিশের টহল দিতে দেখা য়ায়। টহল শেষে তারা থানায় যায়।

রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, সকল অফিসার-ফোর্স থানায় ছিলেন। সোমবার সকাল থেকে আমরা পুরোদমে থানার সকল কার্যক্রম শুরু করেছি। আমরা পুলিশ নিরপেক্ষ থেকে জনগণের হয়ে কাজ করতে চাই।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।