মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

কর্মস্থলে যোগ দিয়েছে নাগরপুর থানা পুলিশ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১২ আগস্ট, ২০২৪
বাংলাদেশ পুলিশে সংস্কারের দাবিতে কর্মবিরতি সহ সব কর্মসূচি প্রত্যাহার করেছেন পুলিশ সদস্যরা। এরই ধারাবাহিকতায় সোমবার (১২ আগস্ট) নিজ কর্মস্থলে যোগদান করেছে নাগরপুর থানা পুলিশ ইউনিট। সকল পুলিশ সদস্যরা কাজে যোগ দেওয়ারও ঘোষণা দিয়ে দুপুরে মোটরসাইকেল র‍্যালী বের করে মামুদনগর, গয়হাটা, সহবতপুর ইউনিয়ন সহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
নাগরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসান জাহিদ সরকার বলেন, পুলিশ জনগণের বন্ধু ও জনসাধারণের ভরসাস্থল। সংকটময় সময় কাটিয়ে আজ থেকে সকল নাগরিকের জন্য পুলিশি কার্যক্রম চলমান থাকবে। জনগণের ভীতি সংশয় কাটিয়ে আগের মতো সব ধরনের নাগরিক সেবা প্রদানে আমরা বদ্ধপরিকর।
নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন মুঠোফোনে জানায়, সোমবার নাগরপুর থানায় কর্মরত পুলিশ সদস্যরা যোগ দিয়েছে। জনগণের জানমাল রক্ষায় পুলিশ সর্বদা নিয়োজিত আছে এবং থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।