মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে রাজনৈতিক, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীদের সাথে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সাথে মতবিনিময়

প্রকাশিত হয়েছে- সোমবার, ১২ আগস্ট, ২০২৪

সরকার পতনের পরবর্তী আইনশৃঙ্খলার যে অবনতি হয়েছে তা স্বাভাবিক অবস্থায় ফেরাতে পুলিশ প্রশাসনের আয়োজনে, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের শিক্ষার্থী, সুধীজনের সাথে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সাথে  মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। ১২ আগষ্ট সোমবার সকাল ১০টায় অভয়নগর থানা চত্বরে  অনুষ্ঠিত এ মতবিনিময় সভা অভয়নগর থানার ওসি এস এম আকিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জ মেজর মাসুদ রায়হান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেল জাহিদুল ইসলাম সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শামীম হোসাইন। আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন থানা বিএনপির আহবায়ক ফারাজি মতিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি আবু নইম মোড়ল, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের শিক্ষার্থী আশিক আহমেদ, রাকিব পাটোয়ারী, কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ খায়রুল বাসার, চেয়ারম্যান শেখ আবুল কাসেম, জেলা জামায়াত নেতা সরদার শরিফ হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মশিউর রহমান, ঈমান পরিষদের সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, সার ব্যাবসায়ী নেতা আব্দুল গনি সরদার। ইসলামী আন্দোলনের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মনিরুজ্জামান। এর আগে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মান্নুু, ফিরোজ আলম, বিএনপি  নেতা মশিয়ার রহমান, জাকির হোসেন, আসাদুজ্জামান জনি, এফএম আলাউদ্দিন, এফএম গাস, লিপু, হাবিবুর রহমান, শিক্ষক সিদ্দিকুর রহমান, বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের শিক্ষার্থী সুমন, সুরাইয়া আক্তার রজনী, যুবদল নেতা বাকিউজ্জামান রানাসহ উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় আইন শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহনে সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে সব কমিটি ভেঙে  নতুন কমিটি, পুলিশিং কমিটির সংস্কার করা, স্বাধীন বাংলাদেশে দুর্নীতি মুক্ত সমাজ গঠন করা, বৈধ অস্ত্র জমা নিয়া, বাজার মনিটরিং, মুল্য তালিকা টানানো সহ সড়কে যানজট নিরসন সহ বিভিন্ন বিষয়ে প্রশাসনের হস্তখেপ কামনা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।