মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে লাল মিয়া হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১২ আগস্ট, ২০২৪
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১১ নং খারুয়া  ইউনিয়নের মাটিকাটা  গ্রামের নীরিহ কৃষক  লাল  মিয়া ওরফে সেলিম মিয়া  (৩৫) হত্যার মামলার আসামীদের অনতিবিলম্বে গ্রেফতার সহ ফাঁসির দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাদী অসিম মিয়া সহ তার পরিবার ও এলাকাবাসী। এছাড়া আসামীর পরিবার কর্তৃক  মিথ্যা-ভাংচুর ও লুটপাটের মামলায়, হত্যা মামলার বাদীর পরিবারকে হয়রানি করার গুরুতর অভিযোগ তুলে ধরা হয়। সোমবার  (১২ আগস্ট ) ১১ নং খারুয়া ইউনিয়নের মাটিকাটা  গ্রামে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলনের আয়োজন করে লাল মিয়া ওরফে সেলিম মিয়া হত্যা মামলার বাদী অসিম মিয়া ও তার পরিবার।  সাংবাদিক সম্মেলনে বাদী অসিম মিয়া লিখিত বক্তব্য পাঠ করেন এবং জানান হত্যা মামলার আসামিরা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন  জামিনে এসে  মামলার বাদিসহ তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। এছাড়া ও আরো বক্তব্য রাখেন অত্র ওয়ার্ডের ইউপি সদস্য জামাল উদ্দীন বাচ্চু । পরে বাদীর পরিবার-পরিজন ও এলাকাবাসী লাল মিয়া ওরফে সেলিম মিয়ার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি- ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল বের করে। মামলার বাদী আসিম মিয়া  সহ পরিবারের লোকজন জানান, হত্যা মামলা দায়েরের পর থেকে আসামীরা মামলা তুলে নেওয়ার জন্য বাদী পক্ষকে ভয়ীভীতি ও হুমকি দিয়েই কান্ত হয়নি, বরং বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের মিথ্যা মামলা দিয়ে বাদীর পরিবার ও এলাকার নিরীহ লোকজনকে হয়রানি করছে। উক্ত মিথ্যা মামলা থেকে অব্যাহতি প্রদান সহ লাল মিয়ার খুনীদের দ্রুত গ্রেফতার ও ফাসিঁর জোর দাবী জানিয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন পুলিশ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন বাদী পরিবার। এসময় উক্ত মানববন্ধনে নান্দাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক  মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।