মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

নবাবগঞ্জে ১৬ দাবীতে আদিবাসী শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১২ আগস্ট, ২০২৪
দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী ১৬ দফা দাবিতে র‌্যালি ও মানববন্ধন করেছে আদিবাসী শিক্ষার্থী ও সাধারণ আদিবাসীরা। সোমবার দুপুরে সমতলের আদিবাসী শিক্ষার্থী ও সাধারণ আদিবাসীদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ গেটের সামনে রাস্তায় মানববন্ধন করেন তারা। মানববন্ধনে আদিবাসী শিক্ষার্থী সুমন মার্ক হেম্ব্রম, সিলডেস্টার রুবেল মুর্মু, ফিলিমন হেম্ব্রম হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয়, ভুমি কমিশন গঠন ও আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত সহ ১৬ দফ দাবি সমুহু তুলে ধরেন। পরে তারা অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে ১৬ দফা দাবী সম্বলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রদান করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।