মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

১৬ বছর পর বাসাইল বাসস্ট্যান্ডে বিএনপির মহাসমাবেশ; নেতাকর্মীদের ঢল

প্রকাশিত হয়েছে- রবিবার, ১১ আগস্ট, ২০২৪
টাঙ্গাইলের বাসাইলে প্রায় ১৬ বছর পর উপজেলা বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ সকল সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে বাসাইল বাসস্ট্যান্ডে এ মহাসমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু।

অনুষ্ঠানে জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা ছাড়াও উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপিসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে  বিএনপি ছাড়াও সাধারণ জনতার ঢল নামে।

প্রসঙ্গত, আওয়ামী শাসন আমলে প্রায় ১৬ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা প্রকাশ্যে বাসাইলে কোনো সমাবেশ করার সুযোগ পায়নি। দীর্ঘ এই সময়ে অসংখ্য নেতাকর্মী হামলা, মামলা, জেল ও নির্যাতনের শিকার হয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।