বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল জেলা শাখার উদ্যোগে মন্দির পরিদর্শন ও হিন্দু নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন টাংগাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী,ইসলামি ছাত্রশিবিরের টাংগাইল শহর শাখার সভাপতি মামুন আব্দুল্লাহ, সেক্রেটারি মাজহারুল ইসলাম, এলেঙ্গা সাংগঠনিক থানা আমীর মাওলানা মোহাম্মদ আলী, শহর জামায়াতের সেক্রেটারি মো. সাইফুল ইসলামসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। জেলা আমীর তার বক্তব্যে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার বিভিন্ন বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। জামায়াত সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করে। সুতরাং কোন ধরনের সমস্যায় পড়লে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
টাংগাইলে হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়
প্রকাশিত হয়েছে- শনিবার, ১০ আগস্ট, ২০২৪