মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে- শনিবার, ১০ আগস্ট, ২০২৪

যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ গ্রামে পানিতে ডুবে নাসিম(২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ আগষ্ট) দুপুরে উপজেলার প্রেমবাগ স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাসিম ওই এলাকার নুর ইসলাম মোল্লার ছোট ছেলে।

জানা গেছে, ওই দিন দুপুরে নাসিম খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা নাসিমকে পুকুরের পানিতে ভাসতে দেখে তার মাকে খবর দেয়। এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাসিমকে মৃত্যু বলে ঘোষণা করেন।

পিতা নুর ইসলাম মোল্লা জানান, আমার স্ত্রী বাড়ির কাজে ব্যস্ত থাকায় কোন এক সময়ে আমার ছেলে নাসিম খেলতে যেয়ে বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।

অভয়নগর থানার ওসি এস এম আকিকুল ইসলাম বলেন, শিশুটির মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি, বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে মৃত্যু হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।