মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

৬ বছর পর নিজ বাসস্থানে ফিরলেন গাজীপুর খানকার পীরাদাজা হাফেজ ইয়াছির আরাফাত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী যশোরের অভয়নগর উপজেলার  নওয়াপাড়া পৌরসভার গাজীপুর খানকা শরীফের পীরজাদা হাফেজ ইয়াছির আরাফাত  ফিরলেন নিজস্ব বাসস্থানে।

জানা যায়, দীর্ঘ প্রায় সাড়ে বছর পর স্ব-পরিবারে বৃহস্পতিবার নিজ বাসস্থানে আসেন। এসময় এলাকাবাসীর ভালবাসায় সিক্ত হন তিনি।  তার ফিরে আসার খরব ছড়িয়ে পরতেই আসপাশের মানুষ ভক্তরা তদবির নিতে ভীড় জমায়। স্থানীয়রা বলেন, মরহুম পীরে কামেল শাহ সুফি মৌলভী মেছের আলী কাজী  জীবদ্দশায় থাকাকালীন ছোট ছেলে হাফেজ ইয়াছির আরাফাত ওসিয়াত অনুযায়ী খেলাফত প্রাপ্ত হন।  সেই সাথে গাজীপুর জামে মসজিদ, দাখিল মাদ্রাসা ও খানকা শরীফ’র দেখভালের দায়িত্বভার দিয়ে জান বলে এলাকাবাসী জানান। এদিকে তার ফিরে আসায় এলাকার মানুষের আনন্দ বিরাজ করে এবং সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়। তারা বলেন, বাবা হুজুরের মৃত্যুর ঐতিহ্য সমৃদ্ধ প্রতিষ্ঠানি ধ্বংসের দ্বারপ্রান্তে ছোট পীরজাদা হুজুর আসায় আমরা আনন্দিত ও এলাকাবাসী উপকৃত।এসময় ছোট ভাই ফিরে আসায় ভাইদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। এছাড়াও পীরজাদা হাফেজ ইয়াছির আরাফাত বলেন, আমার বাবার রেখে যাওয়া অসম্পূর্ণ কাজ গুলো করতে চাই, বাবার প্রিয় মানুষদের পাশে থাকতে চাই, আমরা ভাইয়েরা সকলে একত্রিত হয়ে বাবার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গুলোর কাজ  চলমান রাখতে চাই। সবাই আমার বাবাকে যেভাবে সহযোগিতা করেছেন আমাকেও তেমন ভাবে সহযোগিতা করবেন। আল্লাহ সকলের মঙ্গল করুক আমিন। এ সময় উপস্থিত ছিলেন, হাফেজ ইয়াছির আরাফাতের বড় ভাই আলহাজ্ব মোহাম্মদ রবিউল হক, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,  ইমদাদুল, আক্তার, ও নাসির উদ্দীনসহ এলাকাবাসী।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।